BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

Loading...

Notice & Circular

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিভিন্ন ক্যাটাগরির পদে বিজ্ঞপ্তি প্রকাশ।

Circular
2026-02-08
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিভিন্ন ক্যাটাগরির পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
 
বিশেষ নির্দেশাবলি:
নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
বিজ্ঞাপনে উল্লিখিত পদের জন্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য অভিজ্ঞতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী বিদেশ হতে তাঁর অর্জিত কোনো ডিগ্রিকে উল্লিখিত পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাঁকে সে মর্মে বাংলাদেশ মেডিক্যাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে BPSC Form-D (Applicant's copy) এর সঙ্গে জমা দিতে হবে। উক্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদনপত্র (BPSC Form-D) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯.০২.২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় বেলা ১২:০০ মিনিট।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮.০৩.২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিট।
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ অর্থাৎ ০৮.০৩.২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিটের মধ্যে System হতে সয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ১১.০৩.২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত) সময়ের মধ্যে sms এর মাধ্যমে (বিজ্ঞাপনের ১০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পূর্বে বা পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
২.৪ অনুচ্ছেদ ২.৩ এ বর্ণিত নির্ধারিত সময়সীমার মধ্যে Applicant's Copy-তে উল্লিখিত সময় অনুযায়ী প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদনপত্র জমাদান চূড়ান্ত করতে পরামর্শ দেয়া হলো।
বয়সসীমা (Age limit):
৩.১ ০১.০২.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বয়স: অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালটেন্ট পদে সর্বোচ্চ ৪০ বছর ও সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবদনপত্র গ্রহণযোগ্য হবেনা।
নাগরিকত্ব (Nationality):
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। সরকারের অনুমতিপত্র কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে BPSC Form-D এর (Applicant's copy) সঙ্গে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অবশ্যই জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।