আমাদের কোর্সসমূহ
উত্তরণ Book Package প্রিলি, লিখিত, ভাইভা
- প্রতিটি টপিকের মৌলিক আলোচনা ও গভীর বিশ্লেষণ
- প্রয়োজনীয় উদাহরণ, চিত্র, মানচিত্র ও টেবিল সংযোজন
- কঠিন বিষয় সহজ করতে ছন্দ, শর্টকাট ও কৌশল ব্যবহার
- অসংখ্য ইনফোগ্রাফ, ফ্লোচার্ট ও হাইলাইটেড তথ্য
- চূড়ান্ত প্রস্তুতির জন্য পর্যাপ্ত অনুশীলন, নমুনা প্রশ্ন ও মডেল টেস্ট
- বাস্তব অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ ও পরীক্ষার পূর্ণাঙ্গ ধরন
৫১তম বিসিএস Pioneer Batch (প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি)
- সাবজেক্ট হ্যাক্স ক্লাস, লাইভ ক্লাস
- ইনটেনসিভ ক্লাস, প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস
- ডেইলি এক্সাম, উইকলি এক্সাম
- পাক্ষিক এক্সাম লিখিত স্ট্যান্ডার্ড
- প্রিলি সাবজেক্ট ফাইনাল ও ফাইনাল মডেল টেস্ট
- সার্বক্ষণিক Q&A সার্ভিস
- কোর্স শুরু: ০২ ফেব্রুয়ারি, ২০২৬
৫১তম বিসিএস Pioneer Batch Free Course
- লাইভ ক্লাস: ৪টি
- ডেইলি প্রিলি এক্সাম: ৪টি
- উইকলি প্রিলি এক্সাম: ১টি
- পাক্ষিক লিখিত এক্সাম: ১টি
- সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন
- Analysis রিপোর্ট ও SMS রেজাল্ট
- কোর্স শুরু: ০১ জানুয়ারি, ২০২৬
৫০তম BCS লিখিত মডেল টেস্ট প্যাকেজ
- শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি
- সাবজেক্ট টেস্ট: ১৫টি
- সাবজেক্ট টেস্ট রিভিউ ক্লাস: ১৫টি
- ফাইনাল মডেল টেস্ট: ০৮টি
- লিখিত পরীক্ষার মার্কিং গাইডলাইন
- ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক Q&A সার্ভিস
- কোর্স শুরু: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
কৃতীদের পরামর্শ
শানিরুল ইসলাম শাওন
৪১তম বিসিএস পুলিশ ও ৪৩তম বিসিএস প্রশাসন (১ম)
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বিসিএস ক্যাডার পোস্ট প্রাপ্তি হলো তিন-এর সমন্বয়- পরিকল্পনা, পরিশ্রম ও প্রার্থনা।
শুভ আহমেদ
৪৪তম বিসিএস
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
সাফল্য কেবল পরিশ্রমের মাধ্যমে আসে না, এটি অধ্যবসায় ও দৃঢ় মনোবলের সম্মিলিত ফল। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন বড় অর্জন হয়ে ধরা দেয়। নিজের প্রতি ও সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখুন।
জুয়েল হোসাইন
৪৪তম বিসিএস
পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
সফলতা ত্যাগ, সংযম, পরিশ্রম, পিতা-মাতার দোয়া আর সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসের সমানুপাতিক।
মোঃ চাঁন মিয়া
৪৪তম বিসিএস
সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বিসিএস কেবল একটি পরীক্ষা নয়, এটি ধৈর্য, আত্মবিশ্বাস ও নিয়মিত পরিশ্রমের সম্মিলিত যাত্রা। যে হার মানে না, সে নিজেই একদিন প্রমাণ হয়ে ওঠে সফলতার।
মোঃ আমিনুল ইসলাম
৪৪তম বিসিএস
সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
কৌশলী, পরিশ্রমী, বিনয়ী ও সৃষ্টিকর্তার অনুগত হোন; একদিন অবশ্যই সফল হবেন।
নিশাত তাসনিম
৪১তম বিসিএস
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
প্রার্থনা, পরিকল্পনা ও প্রস্তুতি; এই তিনের সমন্বয়-ই BCS-এ সফলতার মূলমন্ত্র।
আহরাব আল আকাশ
৪১তম বিসিএস
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য, ত্যাগ ও ভাগ্যের সমন্বয়ই হচ্ছে বিসিএস। তাই লক্ষ্য ঠিক রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা অবলম্বন করে নিয়মিত অনুশীলন ও পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করুন। প্রত্যাশা করি, সাফল্য আসবেই।
রুবাইয়াত কবির
৪১তম বিসিএস
পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
ঈমান আর ভালোবাসা নিয়ে পড়াশোনা করলে প্রথম বিসিএসেই সফলতা পাওয়া সম্ভব। তবে এই দীর্ঘপথে হতাশ হওয়া চলবে না। লেগে থাকুন, সফলতা আসবেই।
মোছাঃ ফাতেমা তুজ্জোহরা
৪১তম বিসিএস
কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
পরিকল্পনা মাফিক সঠিক গাইডলাইন ও সময়োপযোগী পরিশ্রম BCS নামক দীর্ঘ সময়ের যুদ্ধে জয়ী হওয়ার মূল হাতিয়ার। মানসিক চাপমুক্ত থেকে মেধা ও মননের পূর্ণ সংযোগ এই ফলাফলের চাবিকাঠি।
ডা. মোঃ শাহাদাত হোসাইন সরকার
৪১তম বিসিএস
স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
BCS-এ সফল হতে পরিশ্রমের বিকল্প কিছু নেই। সর্বোপরি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন এবং পাছে লোকের বলা কথায় হার না মেনে নিজের কাজ চালিয়ে যান; সফলতা আপনার হাতে নিজেই ধরা দেবে।
মোঃ ফয়েজুর রহমান ফয়েজ
৪১তম বিসিএস
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বিসিএস এর মতো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে গৎবাঁধা পড়াশোনাকে দূরে ঠেলে অধিক কৌশলী হয়ে গোছানো প্রস্তুতিতে গুরুত্বারোপ করতে হবে।
মোঃ মাইনুল ইসলাম আকাশ
৪১তম বিসিএস
পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
পরিশ্রমের ক্ষেত্রে কৌশলী হওয়া জরুরি। আপনি কী পড়ছেন, কীভাবে পড়ছেন, কেন পড়ছেন এবং সেগুলো এক্সিকিউট কীভাবে করবেন; তা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন। নিজের দুর্বলতা খুঁজে বের করে সেগুলো ধৈর্য নিয়ে সংশোধন করুন। সর্বোপরি বিনয়ী হোন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যের প্রতি সৎ থাকুন।
আবু জাফর মজুমদার
৪০তম বিসিএস
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বিসিএস কেবলমাত্র মেধাবীদের জন্য নয়, ধৈর্যশীল মেধাবীদের জন্য। শেষ পর্যন্ত হাল না ছাড়ার মনোভাব নিয়ে শুরু থেকে লেগে থাকার মাধ্যমেই বিসিএস পরীক্ষায় সফলতা লাভ করা সম্ভব।
আবু ছুমাইয়া
৪০তম বিসিএস
পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
অধ্যবসায়, প্রার্থনা এবং কৌশলী প্রস্তুতি - বিসিএস জার্নিতে আত্মবিশ্বাস ধরে রাখার জন্য এর বিকল্প কম আছে বলেই মনে করি। মনে রাখতে হবে যে, কোনো না কোনোভাবেই আমরা প্রত্যেকেই একে অন্যের চেয়ে পজিটিভলি আলাদা। তাই নিজের যৌক্তিক শক্তিশালী দিকগুলো খুঁজে বের করে সেগুলোর পরিচর্যা এবং স্মার্ট উপস্থাপন আপনাকে সফলতার পথে এক ধাপ এগিয়ে রাখবে।
এইচ এম বনান
৪০তম বিসিএস
পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
ধৈর্য, পরিশ্রম, মেধা আর আল্লাহর রহমতের সমন্বিত ফলাফল হচ্ছে সাফল্য; এই সবকিছুর যৌথ প্রয়োগ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে ইনশাআল্লাহ!
অভ্র জ্যোতি বড়াল
৪০তম বিসিএস
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বিসিএস-এ সফল হওয়ার জন্য, বেশি বেশি পড়াশোনা করার চেয়েও জরুরী হচ্ছে রেগুলারলি পড়াশোনা করা। মনে রাখবেন, নিয়মানুবর্তিতাই বিসিএস-এ সফল হওয়ার মূলমন্ত্র।
রাশেদ আহমেদ
৩৮তম বিসিএস
পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
প্রতিযোগীর সংখ্যা দেখে ঘাবড়ে যাবেন না। আপনার প্রতিযোগিতা নিজের সাথে। নিয়মিত অনুশীলন আপনাকে শীর্ষে পৌঁছে দিবে।
জাহিদ হাসান
৩৮তম বিসিএস
পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
প্রস্তুতির পাশাপাশি অনুশীলনে জোর দিন। বেশি বেশি পরীক্ষা দিন। বারবার অনুশীলন আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।
মোঃ সানাউল্লাহ খান
৩৯তম বিসিএস
স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
ন্যায়-নীতি ও সততার সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার নিয়ত রাখুন। ভাল নিয়ত থাকলে সৃষ্টিকর্তার সাহায্য পাওয়া যাবে। আর সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া কোন সফলতা-ই সম্ভব নয়।
রাতুল দত্ত
৩৯তম বিসিএস
স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বিসিএস এখন অনেকেরই স্বপ্ন। কিন্তু, সিলেবাস এখানে অথৈ সমুদ্র। পরিপূর্ণ গোছানো প্রস্তুতিই পারে এই স্বপ্নপূরণের পথকে সহজ করতে।
রাহুল পারভেজ
৩৯তম বিসিএস
স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
পড়াশোনা, টিউশনি কিংবা চাকরির পাশাপাশি যারা বিসিএস প্রস্তুতি নিতে চান তাদের জন্য অনলাইন ক্লাস-পরীক্ষা হতে পারে অন্যতম সহায়ক।
অনন্য সব সেবা পরিক্রমা
Zoom লাইভ ক্লাস
PDF ক্লাসনোট
ভিডিও রিপ্লে
প্রিন্টেড বুক
ডেইলি অনলাইন এক্সাম
অফলাইন ও অনলাইনে এক্সাম
উত্তরণ Q&A সার্ভিস
Analysis রিপোর্ট

Zoom লাইভ ক্লাস
Zoom লাইভ-এর মাধ্যমে বিসিএস ক্যাডাররা প্রতিটি লেকচার ক্লাস নিয়ে থাকেন। ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের যেকোনো জিজ্ঞাসা বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকেন আলাদা টিচার। Zoom লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ এ Zoom App Install করে রাখতে হবে।
PDF ক্লাসনোট
Live Class অনুষ্ঠিত হবে Zoom App এর মাধ্যমে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ এ Zoom App Install করে রাখতে হবে। Live Class এ জয়েন করতে uttoron.academy ওয়েবসাইটে গিয়ে ভর্তিকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে Login করুন।


ভিডিও রিপ্লে
প্রতিটি লাইভ ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর উক্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও ওয়েবসাইটে (শিক্ষার্থীদের আইডিতে) সংরক্ষিত থাকবে। অপ্রত্যাশিত কারণে কোনো শিক্ষার্থী লাইভ ক্লাস মিস করলে বা কোনো শিক্ষার্থী নিজের প্রস্তুতিকে শাণিত করতে ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে; উক্ত সংরক্ষিত ভিডিওটি যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন।
প্রিন্টেড বুক
শিক্ষার্থীদের প্রস্তুতির মধ্যে পূর্ণতা এনে দিতে উত্তরণ-এর রয়েছে বিষয়ভিত্তিক প্রিন্টেড প্রিপারেশন বুক যা গোছানো ও মানসম্মত। এছাড়াও রয়েছে বিগত সকল বিসিএস পরীক্ষার প্রশ্নসমূহের ব্যাখ্যামূলক সমাধান সংবলিত প্রিন্টেড প্রশ্নব্যাংক। প্রিলি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য রয়েছে মডেল টেস্ট বুক এবং লিখিত পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব মানচিত্রের উপর দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত রঙিন ম্যাপবুক।


ডেইলি অনলাইন এক্সাম
BCS প্রস্তুতিতে প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। যাতায়াত ও যানজটে প্রতিদিনই যেন একজন শিক্ষার্থীর সময় নষ্ট না হয় এজন্য উত্তরণ-এর লেকচার ক্লাস এবং ডেইলি এক্সামগুলো অনলাইনে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রিলি পরীক্ষার্থীদের জন্য অনলাইন ডেইলি MCQ এক্সামের পাশাপাশি লিখিত পরীক্ষার্থীদের জন্য ‘উত্তরণ’-ই বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে অনলাইন ডেইলি Written এক্সাম যা একজন শিক্ষার্থীর দৃঢ় প্রস্তুতিতে সহায়ক।
অফলাইন ও অনলাইনে এক্সাম
ডেইলি এক্সাম ব্যতীত Weekly Exam, Monthly Exam, Evaluation Test, Subject Test ও Final Model Test সহ অন্যান্য সকল পরীক্ষা অফলাইনে অনুষ্ঠিত হয়ে থাকে। দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর যেকোনো শাখায় গিয়ে যেকোনো শিক্ষার্থী উল্লিখিত পরীক্ষাগুলোতে ফিজিক্যালি অংশগ্রহণ করতে পারেন। তবে অফলাইনের পাশাপাশি পরীক্ষাগুলো অনলাইনেও দেওয়ার ব্যবস্থা রাখা হয়।


উত্তরণ Q&A সার্ভিস
বিষয়ভিত্তিক যেকোনো সমস্যা সমাধানে উত্তরণ এর অনন্য সংযোজন- এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক (২৪/৭) Q & A সেবা। যার মাধ্যমে টেক্সট, ইমেজ, পিডিএফ অথবা ভয়েস রেকর্ড সাবমিট করে বিষয়ভিত্তিক যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যা আপনাদেরকে সার্বক্ষণিক প্রাইভেট কেয়ারের সুবিধা প্রদান করবে।
Analysis রিপোর্ট
অনলাইন/অফলাইন যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের পর একজন শিক্ষার্থী তার পরীক্ষার ব্যাখ্যামূলক Analysis Report পেয়ে যান, যা ভুল শুধরানোর পাশাপাশি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য দারুণ কার্যকরী। প্রতিটি পরীক্ষার রেজাল্ট শিক্ষার্থীদের মোবাইলে প্রেরণের জন্য রয়েছে Auto SMS এর ব্যবস্থা।



