Notice & Circular
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু: ৯ এপ্রিল
Notice
2026-02-18
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৬ তারিখে।
গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলির ফলাফল প্রকাশ করা হয়। এক বছরে একটি বিসিএস নিয়োগপ্রক্রিয়া শেষ করার লক্ষ্যে লিখিত পরীক্ষার জন্য দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে।
৫০তম বিসিএসের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।লিখিত পরীক্ষার রুটিন দেখতে এখানে ক্লিক করুন।


