BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

Loading...

Notice & Circular

৪৪তম বিসিএস নন-ক্যাডার থেকে ২,৯৫৮ জনকে নিয়োগের সুপারিশ

Notice
2026-02-20
৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চার হাজার ১৩৬ জনের মধ্য থেকে দুই হাজার ৯৫৮ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল ১৯ ফেব্রুয়ারি কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩'-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। । ৯ম থেকে ১১তম গ্রেডের তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই নিয়োগ কার্যকর হবে।
যযোগ্যসংখ্যক নিয়োগ মনোনীত প্রার্থীদের প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে তিনজন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে আটজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জনকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনয়ন পেয়েছেন।
১০ম গ্রেডের বড় একটি অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। এখানে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েক শ প্রার্থীকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় তিন লাখ ৫০ হাজার প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় চার হাজার জন।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।