Notice & Circular
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার (পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি প্রকাশ।
Notice
2026-03-02
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার (পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি প্রকাশ করেছে পিএসসি। ২ মার্চ পিএসসির ওয়েব সাইটে সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আবশ্যিক বিষয়ের সময়সূচি প্রকাশ করা হয়। নোটিশ দেখতে এখানে ক্লিক করুন।
গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলির ফলাফল প্রকাশ করা হয়। এক বছরে একটি বিসিএস নিয়োগপ্রক্রিয়া শেষ করার লক্ষ্যে লিখিত পরীক্ষার জন্য দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে।
৫০তম বিসিএসের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।


