BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

৫০তম BCS লিখিত ফাইনাল মডেল টেস্ট

  • শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি
  • ফাইনাল মডেল টেস্ট: ০৮টি
  • লিখিত পরীক্ষার মার্কিং গাইডলাইন
  • কোর্স শুরু: ১৩ মার্চ, ২০২৬

এই প্রোগ্রামের কোর্সসমূহ

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

BCS লিখিত পরীক্ষার প্রস্তুতির শেষ ধাপ হলো চূড়ান্ত অনুশীলন। বাস্তব পরীক্ষার পরিবেশে অনুরূপ প্রশ্নপত্রের উপর পরীক্ষা না দিলে প্রস্তুতিটা পূর্ণতা পায় না। কারণ মূল পরীক্ষায় শুধু পড়া জানাই যথেষ্ট নয়—সময় ব্যবস্থাপনা, প্রশ্ন নির্বাচনের কৌশল, পরীক্ষার চাপ সামলানো—এসব কিছু আয়ত্ত করাই আসল চ্যালেঞ্জ। আর তাই লিখিত পরীক্ষার একেবারে শেষ সময়ে ৫০তম বিসিএস ক্যাডার প্রত্যাশীদের নিজেদের প্রস্তুতিকে যাচাই করার জন্য উত্তরণ-এর আয়োজন— “৫০তম BCS লিখিত Final Model Test” কোর্স।

 

এই কোর্সে পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি যাচাইয়ে বিসিএস পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে ধারাবাহিকভাবে মডেল টেস্ট দিতে পারবে এবং এর মাধ্যমে তারা পরীক্ষার ধরন, সময়, মান ও পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। প্রতিটি উত্তরপত্র দুইজন বিসিএস ক্যাডার দ্বারা মূল্যায়ন করা হবে এবং ভুল-ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর কাছে ফেরত পাঠানো হবে, যাতে মূল পরীক্ষার আগেই নিজের দুর্বল দিকগুলো পরিষ্কারভাবে চিহ্নিত করে সংশোধন করা যায়।

 

তাহলে আর দেরি কেন? BCS-এর স্বপ্নপূরণে আমন্ত্রণ রইলো ‘উত্তরণ’-এর আঙিনায়। শুভকামনা নিরন্তর…

 

 কোর্স শুরু: ১৩ মার্চ, ২০২৬

 

 কোর্স বিবরণী:

  • ফাইনাল মডেল টেস্ট: ০৮টি (অফলাইন/অনলাইন)
  • লিখিত পরীক্ষার মার্কিং গাইডলাইন
  • ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক Q&A সার্ভিস

 

 কোর্স ফি: ৩০০০/- [প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ৫০০/- ছাড়!]