সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,
আপনারা ইতোমধ্যেই জানেন, PSC বর্তমান রোডম্যাপ অনুযায়ী এক বছরেই একটি বিসিএসের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফলে আগের মতো প্রতিটি ধাপের জন্য আলাদাভাবে দীর্ঘ সময় হাতে পাওয়ার সুযোগ যেমন এখন আর নেই, তেমনি শুধু আলাদা করে প্রিলি প্রস্তুতি নিয়ে BCS ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করাও প্রায় অসম্ভব। আর এই বাস্তবতাকে সামনে রেখেই আপনারা যারা শুরু থেকেই ৫৩তম বিসিএস পরীক্ষার প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদের জন্য উত্তরণ এর আয়োজন- “৫৩তম বিসিএস Pioneer Batch (প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি)”। আর এই মূল কোর্সের ক্লাস, পরীক্ষাসহ সকল সার্ভিস এবং প্রিলি ও লিখিত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে পূর্ণ ধারণা পেতে বিসিএস প্রত্যাশীদের জন্য উত্তরণ এর আয়োজন- “৫৩তম BCS 1 Week ফ্রি কোর্স (প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি)”।
এই কোর্সে বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, বাংলা সাহিত্য ও ইংরেজি ভাষার উপর লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। আগের দিনের ক্লাসের উপর পরের দিন ডেইলি এক্সাম অনুষ্ঠিত হবে। এছাড়া কোর্স শেষে অফলাইন ও অনলাইনে উইকলি প্রিলি ও লিখিত এক্সাম অনুষ্ঠিত হবে। আর এখন থেকেই প্রতিটি টপিকের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে স্ট্রং ফাউন্ডেশন তৈরির জন্য থাকছে 'বিসিএস ফাউন্ডেশন ক্লাস'। পাশাপাশি কোর্স চলাকালীন বিষয়ভিত্তিক ডাউট সলভিংয়ের জন্য এই কোর্সে আরও থাকছে সীমিত পরিসরে Q&A সার্ভিস ব্যবহারের সুযোগ। উল্লেখ্য, মূল কোর্সে প্রয়োজন অনুযায়ী আনলিমিটেড Q&A সার্ভিস ব্যবহার করা যাবে।
ফলে শিক্ষার্থীরা ক্লাস করে এবং পরীক্ষা দিয়ে বিসিএস এর স্বপ্নপূরণে নিজের প্রস্তুতি এগিয়ে নিতে পারবেন। জানতে পারবেন বিসিএস পরীক্ষার প্রশ্নের ধরন, মান, সময় এবং পরিপূর্ণ সিলেবাস সম্পর্কে। পাশাপাশি ধারণা পাবেন মূল কোর্সের লাইভ ক্লাস, ভিডিও রিপ্লে, লাইভ এক্সাম, SMS রেজাল্টসহ উত্তরণ-এর অনন্য সেবাসমূহের মাধ্যমে যেভাবে শিক্ষার্থীদের গোছানো প্রস্তুতি নিশ্চিত করা হবে, সে সম্পর্কেও। তাহলে আর দেরি কেন? ফ্রি ক্লাস-পরীক্ষা’র জন্য রেজিস্ট্রেশন করুন এখনই!
► ফ্রি কোর্স বিবরণী:
- লাইভ ক্লাস: ৪টি (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, বাংলা সাহিত্য ও ইংরেজি ভাষা)
- ডেইলি প্রিলি এক্সাম: ৪টি (অনলাইন)
- বিসিএস ফাউন্ডেশন ক্লাস: ৪টি
- উইকলি প্রিলি এক্সাম: ১টি (অফলাইন+অনলাইন)
- লিখিত এক্সাম: ১টি (অফলাইন+অনলাইন)
- ডাউট সলভিংয়ে Q&A সার্ভিস
► ফ্রি কোর্স শুরু: ২৫ নভেম্বর, ২০২৬